• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

বাবা-দাদার নামে কোথায় কতটুকু জমি আছে, দেখবেন যেভাবে

দেশ টিভি ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অনেকেই জানেন না তাদের পৈতৃক সম্পত্তি কোথায় আছে কিংবা কতটুকু জমি রয়েছে। কেউ কেউ হয়তো জানেন, কিন্তু নিয়মিত যাতায়াত না থাকায় তা অন্যের দখলে চলে যাচ্ছে—এমন ঘটনাও বিরল নয়। বিশেষ করে যারা শহরে জন্মগ্রহণ করেছেন এবং বড় হয়েছেন, তাদের জন্য গ্রামে জমির খোঁজখবর রাখা বেশ কষ্টসাধ্য।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এই সমস্যার সমাধানে বাংলাদেশ সরকার চালু করেছে ই-পর্চা (e-porcha) নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ঘরে বসেই জানা যাবে বাবা, দাদা, এমনকি নানা বা নানীর নামেও কোথায় কতটুকু জমি রয়েছে। মাত্র দুই থেকে পাঁচ মিনিটেই মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে এই তথ্য জানা সম্ভব।

অনেকেই অবাক হবেন—এতদিন ধরে জমির তথ্য জানতে ভূমি অফিসে যেতে হতো, এখন সেটা সম্ভব হচ্ছে ঘরে বসেই। এমনকি আপনি চাইলে সেখান থেকে সার্টিফায়েড কপির জন্যও আবেদন করতে পারবেন।

জমির তথ্য জানার জন্য আপনাকে প্রথমে যেতে হবে www.eporcha.gov.bd ওয়েবসাইটে।

এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

গুগলে গিয়ে লিখুন ‌‘e-porcha’ এবং প্রথমে যে ওয়েবসাইট আসবে, সেটিতে ক্লিক করুন। ওয়েবসাইটে প্রবেশ করার পর ‘খতিয়ান অনুসন্ধান’ অপশনে ক্লিক করুন। এরপর আপনাকে বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজার নাম নির্বাচন করতে হবে।

এরপর সিলেক্ট করতে হবে আপনার প্রয়োজনীয় CS, SA, RS, BS পর্চার ধরন। আপনি একসঙ্গে সবগুলো নির্বাচন করতে পারবেন না, তাই একবারে একটি করে নির্বাচন করতে হবে।

মৌজার নাম দেওয়ার পর, আপনি খতিয়ান নম্বর, দাগ নম্বর বা মালিকের নাম অনুযায়ী অনুসন্ধান করতে পারবেন। চাইলে দাদা, বাবা, স্বামী, ভাই বা মামার নাম দিয়েও খোঁজ করা যাবে।

এরপর ক্যাপচা কোড সঠিকভাবে দিয়ে ‌‘অনুসন্ধান’ বাটনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন সংশ্লিষ্ট জমির খতিয়ান তথ্য।

এই ডিজিটাল সেবা নাগরিকদের জন্য অনেকটাই স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভূমি অফিসে না গিয়ে ঘরে বসেই পাওয়া যাচ্ছে জমির সঠিক ও নির্ভরযোগ্য তথ্য।

আরও পড়ুন

ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

গ্যাস সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিলো পেট্রোবাংলা

সরকার ইতোমধ্যে দেশের ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল করার লক্ষ্যে অনেক প্রকল্প গ্রহণ করেছে। এই e-porcha.gov.bd ওয়েবসাইট তারই অংশ, যা নাগরিকদের জমিজমা সংক্রান্ত হয়রানি ও দুর্নীতি হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাই আপনি যদি এখনো না জেনে থাকেন আপনার পূর্বপুরুষদের নামে কোথায় কতটুকু জমি আছে, তবে দেরি না করে আজই ঢুঁ মারুন e-porcha ওয়েবসাইটে। ঘরে বসেই জানতে পারবেন—আপনার সম্পদের প্রকৃত চিত্র।

কেএম

  • জমি
  • পৈতৃক সম্পত্তি
এ সম্পর্কিত আরও খবর
নড়িয়ায় জাল দলিলে জমি বিক্রির চেষ্টা, নারীসহ আটক ৩
নড়িয়ায় জাল দলিলে জমি বিক্রির চেষ্টা, নারীসহ আটক ৩
জমি বিরোধে বসতঘর ভাঙচুরের অভিযোগ
জমি বিরোধে বসতঘর ভাঙচুরের অভিযোগ
গড়াইয়ের ভাঙনে ফসলি জমি নদীগর্ভে, আতঙ্কে ৫০০ পরিবার
গড়াইয়ের ভাঙনে ফসলি জমি নদীগর্ভে, আতঙ্কে ৫০০ পরিবার
জমি দখলের চেষ্টার অভিযোগ, কুমিল্লায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
জমি দখলের চেষ্টার অভিযোগ, কুমিল্লায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X